1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার প্রদশিত হয়েছে

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, আপনারাও পত্র-পত্রিকায় খবর নিচ্ছেন… আমরা খবর নিয়েছি… উনি (খালেদা জিয়া) মানসিক ও শারীরিক দিক দিয়ে… আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা ভালো। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে ডেভেনশায়ার প্লেসে একটি বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যেতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজের রাজকীয় এয়ার লাইন্সের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান… সেই বিমানে খালেদা জিয়া লন্ডন যান। এদিকে লন্ডনে তার সঙ্গে যাওয়া ৬ সদস্যের চিকিৎসক টিমের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানকার চিকিৎসকরা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে বসে খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগের হিস্ট্রি জেনেছেন এবং সেসব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেছে তা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। রুটিনসহ বিভিন্ন পরীক্ষা এখানকার ডাক্তাররা করছেন। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টের ফলাফল দেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখানে ওনার চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে। তিনি জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন। প্রতিদিন সকাল-দুপুর-বিরকল-সন্ধ্যায় এই খাবার হাসপাতালে নিয়ে যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিজে। তিনি আরও বলেন, ম্যাডামের দুই ছেলের তিন মেয়ে (তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান) সার্বক্ষণিক দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন। ম্যাডাম নাতনিদের দীর্ঘদিন পর পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি ও উৎফুল্ল বোধ করছেন।প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি মামলায় কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। পরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies