1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭ বার প্রদশিত হয়েছে

সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা ব‌লেন তি‌নি। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি আজ এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি। বরং, আমি এখানে এসেছি আমাদের মূল লক্ষ্যের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও ঐকান্তিকতা ব্যক্ত করতে। বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ় ও অটুট। তি‌নি ব‌লেন, আমাদের লক্ষ্য হলো, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার পাবে। সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, কয়েক মাসে আমাদের সঙ্গে ঘটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছি। আমরা একটি গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি পুনরায় দেশ পরিচালনায় স্থাপন করতে সক্ষম হয়েছি। তি‌নি বলেন, আমরা সবসময় নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার কথা বলেছি, যা সম্ভবত বাংলাদেশ বা বিশ্বের যেকোনো দেশের যেকোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ‌তে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়ামসহ আরও অ‌নে‌কে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies