1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠান সূচি জানাল ইরান

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বার প্রদশিত হয়েছে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন প্রক্রিয়া আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা নিহত হন। যুদ্ধের কারণে তখন তার শেষকৃত্য স্থগিত করা হলেও, আগামী জুলাই মাসে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের সূচি: ৪ ও ৫ জুলাই: রাজধানী তেহরানে একটি বিদায়ী (বিদায় সম্ভাষণ) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ জুলাই: তেহরানে মূল জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। ৭ জুলাই: পবিত্র শহর কোমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই: উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে আরেকটি জানাজা শেষে তাকে সমাহিত বা দাফন করা হবে। প্রয়াত এই নেতার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হচ্ছে। তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানিয়েছেন, রাজধানী তেহরানের এই শেষকৃত্য অনুষ্ঠানটি অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে এবং এতে ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) মানুষ অংশ নিতে পারেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে। আলী খামেনির মৃত্যুর পর মার্চ মাসের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তথ্যসূত্র আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies