দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বগুড়ার দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ২৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত বিনামূল্যে এ বীজ ও সার বিতরনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান তালুকদার দুদু, মনোয়ার হোসেন হেলাল, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগণ। এ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৪হাজার ৫’শ কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অপরদিকে এদিন উপজেলা সমাজসেবা অফিস হতে ক্যান্সার, কিডনী রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ২০জন রোগীর মাঝে ১লাখ টাকা করে মোট ২০লাখ টাকা ও উপজেলা যুব উন্নয়ন অফিস হতে প্রশিক্ষণপ্রাপ্ত ১৩জন প্রশিক্ষনার্থীকে ১৪লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

