উত্তরকোণ

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ শে নভেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহম্মেদ, পৌর যুবদলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান পলিন, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী, কৃষি সম্প্রসারণ অফিসার কামারুম মনিরা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, সোহেল রানা, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত এবং কৃষাণ-কৃষাণীসহ আরো অনেকেই। উল্লেখ্য, কৃষি প্রণোদনা কর্মসূচী’র আওতায় ৫হাজার ৩শ জনের প্রতিজন কৃষক ১কেজি করে সরিষা, ১০কেজি করে এমওপি ও ১০কেজি করে ডিএপি রাসায়নিক সার পেয়েছেন। পরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক প্রদান এবং উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার: