উত্তরকোণ

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শাজাহানপুর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শাজাহানপুর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

শাজাহানপুর প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ এবং জনজীবন স্বাভাবিক রাখার দাবিতে বগুড়ার শাজাহানপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু সাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, উপজেলা যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আরমান মণ্ডল। এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, কৃষকদলের সভাপতি রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, মহিলাদলের সভানেত্রী কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক সুমি আক্তার, ওলামা দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং উপজেলা ছাত্রদলের নেতাকর্মী পায়েল ও সারিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শেয়ার: