গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার (১৮ নভেম্বর ) বগুড়ার গাবতলী কাগইলের চক-কাগইল গ্রামে ৫’শত মিটার কাঁচা রাস্তা পাকাকরন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, উপজেলা বিএনপির সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মান্নান, বিএনপি নেতা আবুল তালেব কাশেম, আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলপনা কবির বাবু, যুবদল নেতা মোনারুল ইসলাম, গোলাম রব্বানী শামীম, এসবি সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজীব আকন্দ, ছাত্রদল নেতা নয়ন মিয়া, মেহেদী হাসান, শিহাব উদ্দিন, সাবলু মিয়া, মেসার্স মান্নাফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মাসুম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম। এই গ্রামীণ সড়কটি পাকা হওয়ার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় (৫’শত মিটার) রাস্তাটি পাকা করা হচ্ছে। দড়িপাড়া পাকারাস্তা টু (চক-কাগইল) চন্ডিহারা পর্যন্ত (৫০০মিটার) রাস্তা পাকা করেন প্রকল্পটির আনুমানিক বরাদ্দ দেওয়া হয়েছে ৫৮ লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স মান্নাফ এন্টারপ্রাইজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন বলেন, এই সড়কটি পাকা করনের কাজ বাস্তবায়ন হলে চক-কাগইল গ্রামের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের উপজেলা-শহর ও স্থানীয় বাজারে যাতায়াত সহজ হবে। এলাকার কৃষিপণ্য সহজে এবং কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরকোণ
গাবতলীর চক-কাগইল গ্রামে কাঁচারাস্তা পাকাকরন কাজের উদ্বোধন

