উত্তরকোণ

বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোটার ঃ দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ, বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী দক্ষিণ বগুড়া গোরস্থান ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল জানাযায় ইমামতি করেন। জানাযায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, খতীব মুফতি মনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু, দৈনিক উত্তর কোণ সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারন সম্পাদক এফ শাহজাহান ও মমিনুর রশীদ সাইনসহ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। দাফন শেষে দোয়া পরিচালনা করেন সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার ভোর থেকেই তার দীর্ঘ দিনের সহকর্মীরা মরহুমের বাসায় ছুটে যান। তারা মরহুমের বাস ভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক মরহুমের বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় সাংবাদিকতার হাতে খড়ি আবুল কালাম আজাদের। দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকাতে ও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য ছিলেন। সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এই আলিম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোয়েসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারন সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আ,স,ম আব্দুল মালেক, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, সেক্রেটারী অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো: আবু তাহের, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আবুহুর ফারাজি, বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি মুখলিসুর রহমান মুকুল সেক্রেটারী জাহাঙ্গীর আলম, রাজাবাজার আড়ৎদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জাগপা কেন্দ্রীয় সভাপতি তাসমিয়া প্রধান এমপি, সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জাগপা সভাপতি শামীম আকতার পাইলট, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক আকন্দ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার: