উত্তরকোণ

শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ

শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি :২ নভেম্বর ২০২৬, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস নিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান শাহীন। প্রশিক্ষণ চলাকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মাঠপর্যায়ে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের আইনি জ্ঞান, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

শেয়ার: