উত্তরকোণ

গাবতলীতে ওয়াজ মাহফিল ও হাফেজদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলীতে ওয়াজ মাহফিল ও হাফেজদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠানে সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী সোনারায়ের সর্ন্ধনকুটি আঁখিমুন নেছা তরিকুল্লাহ ক্বওমি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে শনিবার রাতে ওয়াজ মাহফিল ও হাফেজদের মাঝে সম্মানী পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। অত্র মাহফিল এর আলোচক ছিলেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী ও হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ বিপ্লবী। অত্র হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মুশফিকুর রহমান টিপু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, ওয়াজ মাহফিল কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম তালেব, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আবু সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সোনারায় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মন্ডল, বিএনপির নেতা আজমল হোসেন বাবু, ইউনুছ আলী, ভেটু প্রাং, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুর রহমান মিলন, যুবদল নেতা শাফিকুর রহমান জনি, আরমান হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস কাজী, স্থানীয় জিন্নাতুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার: