কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস/২৬ইং উপলক্ষে রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও ঋণের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম।
উক্ত র্যালী, আলোচনা সভা, ঋণের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী প্রভাত কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, উপজেলা মহিলাদলের সভাপতি মমতা আরজু কবিতা, কাহালু পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও যুব সমবায় সমিতির অনান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে ১২ জন সদস্যদের মাঝে ১২ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ এবং ৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়াও সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উত্তরকোণ
জাতীয় যুব দিবস উপলক্ষে কাহালুতে র্যালী আলোচনা সভা ও ঋণের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

