উত্তরকোণ

কুড়িগ্রামে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিদায়ী সংবর্ধনা

কুড়িগ্রামে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিদায়ী সংবর্ধনা

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ ইং দুপুরে কুড়িগ্রাম মডেল মসজিদ হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির জেলা শাখার আহবায়ক মোঃ হাসান শহীদ সরওয়ার্দী লেবুর সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ আব্দুস সাত্তার,মোঃ রেজাউল করিম , আনিছুর রহমান রেনু,আবুল হোসেন,আবুল বাশার, কাওছার আলী, আব্দুল কুদ্দুছ প্রমূখ। আলোচনা শেষে সদ্য অবসর প্রাপ্ত বিদায়ী আট জন ইউপি প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুস সাত্তার, মোঃ কাশেম আলী, মোঃ বাবর আলী, মোঃ রমজান আলী, মোঃ আব্দুল মালেক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নুরনবী ও মোঃ ছাইদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলের তোরা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার: