আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে আদমদীঘি বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় হতে সকাল ১১ টায় শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচািয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তাফা, কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, যুবদল নেতা কোরবান আলী, শাহ রিয়ন সরকার, রতন হোসেন, আব্দুর রহিম বাবু সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উত্তরকোণ
আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

