উত্তরকোণ

মোকামতলা উপজেলা মহিলা দলের কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোকামতলা উপজেলা মহিলা দলের কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামীতে মোকামতলা উপজেলা মহিলা দলের কমিটি কীভাবে গঠন করা হলে পুরো উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা, তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক। প্রধান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, আব্দুল লতিফ ও আব্দুস সালাম; উপজেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম,যুবদলের সিনিয়র- যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব উজ্জ্বল হোসেন ও যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী; শ্রমিকদল নেতা এম আর আরিফ, প্যানেল চেয়ারম্যান ফাইমা আক্তার, যুবদল নেতা শাহিন আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সভায় তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও সক্রিয় নারী নেতৃত্ব বাছাই করে একটি সুসংগঠিত মহিলা দল গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

শেয়ার: