উত্তরকোণ

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৮অক্টোবর বুধবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, যুবদল নেতা সোহেল রানা, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, রিপন প্রামানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার দুদু, যুবদল নেতা সবুজ শেখ, আব্দুস সালাম, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, জেলা ছাত্রদলের ত্রান বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ভুট্টু, সহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

শেয়ার: