উত্তরকোণ

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোটার: বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল খেলার মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। র‌্যালির পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির মোঃ রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৮ বছর আগে বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতিয়ার হিসেবে বগুড়া জেলা যুবদল কাজ করেছে। এসব আন্দোলনে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন এবং আন্দোলনের অর্জনে নিজেদের সম্পৃক্ত করেছেন। এমপি বাদশা আরো বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না তারা আজ আন্দোলনের হুমকি দেয়, যারা বাংলাদেশের উন্নয়ন চায়না তারা আজ হুমকি দিচ্ছে । কোন হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। বর্তমান মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান তিনি ভয় পাওয়ার সন্তান না। আপনারা যদি নিষিদ্ধ ঘোষিত দলের সঙ্গে আদালত করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে জাতীয়তাবাদী যুবদল আপনাদের ছেড়ে কথা বলবে না। যুবদলের ভাইয়েরা প্রস্তুত থাকবেন যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতি শুরু করেছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচি ও বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়নেও জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ২৫টি ইউনিট, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার: