স্টাফ রিপোর্টারঃ শনিবার (২৪ অক্টোব ) বগুড়ায় সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়া সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড এবং শাজাহানপুরের মাদলা মণ্ডলপাড়া এলাকার শাহেদ আহমেদের কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপর সাবেক এমপি লালু মরহুম শাহেদ আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে তাদের শান্তনা দেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম শাহেদ আহমেদের বড় ছেলে জিহাদ আহমদ, ছোট ছেলে জিসান আহমেদ সহ স্থানীয় মুসল্লীগন।


