দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ অক্টোবর শনিবার দুপুরে থানা বাসস্ট্যান্ড এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী হাসপাতালের সহকারী পরিচালক জিয়াউল হক খান লিটনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহকারী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা, জঙচ, রেটিনা ও ফ্যাকো সার্জন ডাঃ এলকে শিবলী, অধ্যক্ষ মাওঃ ইউনুছ আলী, অধ্যক্ষ রেজাউল সরদার, উপজেলা বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সামছুদ্দিন আহমেদ, মরিয়ম চক্ষু হাসপাতাল এর প্রতিষ্ঠাতা প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন, ব্যবসায়ী আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুল প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাত্র ৮০টাকায় চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে পারবেন রোগীরা। এছাড়াও ডাঃ এলকে শিবলী শুধু শুক্রবার রোগী দেখবেন। নতুন এ চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার চালুর ফলে দুপচাঁচিয়া ও আশেপাশের উপজেলার মানুষ সহজেই চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের উদ্বোধন

