উত্তরকোণ

গাবতলীর কাগইলে শহীদ জুলাই স্মৃতি আন্তঃ ওয়ার্ড টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাবতলীর কাগইলে শহীদ জুলাই স্মৃতি আন্তঃ ওয়ার্ড টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল করুন কান্ত উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার বিকেলে শহীদ জুলাই স্মৃতি আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ইসলামী ছাত্রশিবির মোকামতলা আদর্শ থানা শাখার সাবেক সভাপতি ও কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফরের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাগইল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ। খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সাংগঠনিক থানা শাখার সভাপতি ওয়াকিল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাগইল ইউনিয়ন শাখার আমির মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম, সাবেক আমির মাওলানা বজলুর রহমান, মাওলানা ইউনুস আলী, সোনাতলা পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, কাগইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এমদাদুল হক, ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আনিছার রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাগইল ইউনিয়ন শাখার সভাপতি নুর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কাগইল ইউনিয়ন শাখার সভাপতি মুনসুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ আলীসহ জামায়েত শিবিরের নেতৃবৃন্দ প্রমূখ। উক্ত খেলায় ট্রাইবেকারে ৮নং ওয়ার্ড জয়লাভ করেন। শেষে বিজয়ী ও রানার্স আপ উভয়েই দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

শেয়ার: