বৃহস্পতিবার সকালে বগুড়ার নবাববাড়ী সড়কস্থ মহানগর কার্যালয়ে জামায়াতে ইসলামির এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সিটি মেয়র ও কাউন্সিলরা কর্মশালায় অংশ গ্রহণ করে। কর্মশালা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী ও বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শ্রমিক নেতা আজগর আলী, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসেন, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল বাছেত, বগুড়া সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, কাউন্সিলর প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, সেলিম রেজা, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, আত্মশুদ্ধি ও জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করে সমাজের প্রতিটি মানুষের পাশে দাড়াতে হবে। নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সৎ, আমানতদার ও জনকল্যাণমুখী প্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইউনিয়ন পরিষদগুলোকে মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। বগুড়া সদরে যারা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তারা হচ্ছে, ১নং ফাঁপোড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহররম আলি, ২নং সাবগ্রাম ইউনিয়নে অধ্যাপক হারুন অর রশিদ, ৩নং নিশিন্দারা ইউনিয়নে মাওলানা লৎফর রহমান, ৪নং এরুলিয়া ইউনিয়নে হাইকোর্টের আইনজীবি আলাউদ্দিন সোহেল, ৫নং রাজাপুর ইউনিয়নে সারদুল হাসান দিপু, ৬নং শাখারিয়া ইউনিয়নে মাওলানা মিজানুর রহমান, ৭নং শেখেরকোলা ইউনিয়নে মাওলানা আব্দুল বাছেত, ৮নং গোকুল ইউনয়নে মাস্টার আজমল হোসেন আজহার, ৯নং নুনগোলা ইউনিয়নে ডা. হাসান আলী, ১০নং লাহিড়ীপাড়া ইউনয়নে মাওলানা আব্দুস সোবহান ও ১১নং নামুজা ইউনিয়নে শফিকুল ইসলাম।
উত্তরকোণ
বগুড়ায় স্থানীয় সরকার নির্বাচনী প্রার্থীদের নিয়ে মহানগর জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত

