গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র পক্ষে সোমবার রাতে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন এর শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করেন স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা নতুন মালোপাড়া দুর্গা পূজা মন্ডপসহ ইউনিয়নের ৬টি পূজা মন্ডপ পরিদর্শনসহ নগদঅর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি লালু’র পক্ষে গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপি সহ-সভাপতি নবির উদ্দিন, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল মতিন, বালিয়াদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি এবং সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দরা বালিয়াদিঘী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
উত্তরকোণ
সাবেক এমপি লালু’র পক্ষে বালিয়াদিঘী ইউনিয়ন এর বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান

