উত্তরকোণ

কাহালু চারমাথা সনাতনী শিখা পূজামন্ডপে উপর গাছ উপড়ে পড়ে এক মহিলা ভিডিপি সদস্য আহত

কাহালু চারমাথা সনাতনী শিখা পূজামন্ডপে উপর গাছ উপড়ে পড়ে এক মহিলা ভিডিপি সদস্য আহত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু চারমাথাস্থ “সনাতনী শিখা” শারদীয় দুর্গাপুজার মন্ডপের প্যান্ডেলে হঠাৎ করে একটি বড় শিমুল গাছ উপড়ে পড়ে। এ সময় পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব থাকা মহিলা ভিডিপি সদস্য আখি খাতুন গাছের নীচে পড়ে গুরুত্বর আহত হয়।  সংবাদ পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিপি সদস্যকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত ভিডিপি সদস্য কাহালু পৌরসভার সারাই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।  শিমুল গাছটি উপড়ে পড়ে পূজামন্ডপ প্যান্ডেলের চেয়ার টেবিল ও জিনিস-পত্র ভেঙ্গে বেশকিছু ক্ষয়-ক্ষতি হয় বলে সনাতনী শিখা দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা জানান।

শেয়ার: