উত্তরকোণ

শাজাহানপুরে খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শাজাহানপুরে খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
oplus_0

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামুন্না হাইস্কুল মাঠে স্থানীয় যুবসমাজের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন। সাবেক ফুটবলার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারিজ উদ্দিন হারেজ, চোপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, বিএনপি নেতা রেজাউল হক, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল করিম বুলু, স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ওয়াজেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় বগুড়া জেলা ফুটবল দল ৪-১ গোলে গাইবান্ধা জেলা ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে।

শেয়ার: