উত্তরকোণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের দায়ে সরকার ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম প্রসিকিউশন দেন। মজুদ করা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি ছিল। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়। পরে আদালতের নির্দেশে সারগুলো কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

শেয়ার: