উত্তরকোণ

শাজাহানপুরে শাবরুল আজাদ সংঘের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ারপ্রত্যয়ে ফুটবল টুর্ণামেন্ট

শাজাহানপুরে শাবরুল আজাদ সংঘের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ারপ্রত্যয়ে ফুটবল টুর্ণামেন্ট

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুল আজাদ সংঘের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের উদ্বোধন করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চতুর্থ ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি ও রানীর হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আশেকপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান আজাদ। চতুর্থ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে এস এস এন্টারপ্রাইজ ও নিখাদ এগ্রো। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধান অতিথি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—এমন প্রত্যয়নিয়েই এগিয়েযাচ্ছে শাবরুল আজাদ সংঘের এই উদ্যোগ।আশেকপুর ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি মনোয়ার হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন, শাবরুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।

শেয়ার: