উত্তরকোণ

ঘোড়াঘাটে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে সফলতা

ঘোড়াঘাটে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে সফলতা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার পল−ীতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে সফলতা অর্জন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে তিনি লাভের সম্ভাবনা দেখছেন। এই এলাকার অন্য কৃষকরা গ্রীষ্মকালীন শিম চাষে আগ্রহী হয়েছেন। চলতি মৌসুমে শিম চাষ করেছেন। এতে এলাকায় গ্রীষ্মকালীন শিম চাষের পরিধি বাড়ার পাশাপাশি কৃষকদের মধ্যে বিকল্প ও লাভজনক সবজি চাষে আগ্রহ তৈরি হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ ও প্রকল্পের সহযোগিতায় শবজি চাষের জমিতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ শুরু করেন। ভবিষ্যতে আরও জমিতে এই হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করার পরিকল্পনা তার রয়েছে। হাইব্রিড আর্লি-৪৫ জাতটি গ্রীষ্মকালীন সময়ে চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকের ভালো ফলন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের শিমসহ সব ধরনের সবজি চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে তারা আধুনিক পদ্ধতি অনুসরণ করে গ্রীষ্মকালীন সবজি চাষে কম খরচে বেশি উৎপাদন ও লাভ করতে পারেন। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান তিনি বলেন, চলতি বছর রবি মৌসুমে আগাম আর্লি-৪৫ জাতের শিম এ উপজেলাতেই কিছু সংখ্যাক কৃষক চাষ করেছেন। আর্লি-৪৫ জাতের শিম খেতে খুবই সুস্বাদু এবং বাজারে গ্রাহকদের মাঝে চাহিদা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই জাতের শিমের উৎপাদন ও ফলন খুবই ভালো হয়েছে। আগামীতে এই জাতের শিম চাষ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা করছেন।

শেয়ার: