আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রথম সেমিফাইনালে চাঁপাপুরকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা যায়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে চাঁপাপুরকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় সান্তাহার পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী প্রমূখ। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।
উত্তরকোণ
আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার পৌরসভা

