উত্তরকোণ

গাবতলীতে অসুস্থ্য কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে এমপি মিল্টনের আর্থিক সহায়তা

গাবতলীতে অসুস্থ্য কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে এমপি মিল্টনের আর্থিক সহায়তা

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টনের পক্ষ থেকে গাবতলী সদর ইউনিয়নের উনচুরখী টাইরপাড়া গ্রামের অসুস্থ্য কনটেন্ট ক্রিয়েটর তাজেল ইসলামকে বুধবার তার বাড়ীতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, সম্রাট মাহারুফ, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, যুবদল নেতা রনি আহমেদ, নূর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, পৌর ওলামাদলের সভাপতি আলমগীর হোসেনসহ অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: