সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদ আহম্মেদ আশিক এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের মাদলা গ্রামে মণ্ডলপাড়ার এলাকার শাহেদ আহমেদ এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং শোকাহত পরিবারের কে সমবেদনা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল রহমান মজুন,গাবতলী পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুহতাসিন বিল্লাহ মুন, শাজাহানপুর উপজেলার যুবদলের সদস্য মিল্টন, বিএনপি নেতা জুয়েল, আবু সাঈদ রনিসহ এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গদলের বিভিন্ন পর্যায় স্থানীয় নেতৃবৃন্দ এবং নিহত শাহেদ আহম্মেদ আশিক এর দুই ছেলে জিসান, জিহাদ, স্ত্রী।
উত্তরকোণ
সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদ আহম্মেদ আশিক এর পরিবারের সঙ্গে সাক্ষাত করেন সাবেক এমপি লালু

