গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ই অক্টোবর মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে ও আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাবতলী সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ, উপজেলা প্রাণী কর্মকর্তা ডাঃ রাফি ফয়সাল তালুকদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, উপজেলা ফায়ার সার্ভিস এর প্রতিনিধি নজরুল ইসলাম, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উত্তরকোণ
গাবতলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

