উত্তরকোণ

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১১ অক্টোবর সোমবার দুপুরে পৌরসভার ডিমশহর মহল্লায় এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ , উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসানসহ সুপারভাইজার ,তথ্য সংগ্রহকারীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম দুপচাঁচিয়া উপজেলায় কার্ড বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হলো।

শেয়ার: