উত্তরকোণ

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলামের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক আনিছুল ইসলামের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন স্যারের পিআরএল এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২অক্টোবর সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজু আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন আনিছুল ইসলাম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবী, উপজেলা শিক্ষার মানন্নোয়ন ফোরামের সদস্য আজিজুল হক, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাক মন্টু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদেব কুণ্ডু, শিক্ষার্থী আজিজুল হক, দেওয়ান যীবা তাসনিয়াহ প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষক আনিছুল ইসলাম লিটন স্যারের কর্মময় জীবনীর ওপর আলোকপাত করে বলেন, তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মানোন্নোয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাঁর এ অবদানের কথা বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী অতিথির বক্তব্যে আনিছুল ইসলাম লিটন স্যার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শিক্ষার মান আরও উন্নত করতে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, স্কাউটস দল, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার: