উত্তরকোণ

শিবগঞ্জে ৩৯ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজনের ব্যয়

শিবগঞ্জে ৩৯ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজনের ব্যয়

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা। কোথাও চলছে প্রতিমার কাঠামোতে মাটির কাজ, কোথাও শেষ হয়েছে মূল কাঠামো নির্মাণ। এখন চলছে রং ও সাজসজ্জার কাজ শেষ করার। তবে প্রতিমা তৈরির উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়ায় এবার পূজার আয়োজন করতে বাড়তি ব্যয়ের মুখে পড়েছেন আয়োজকেরা।  উপজেলা সদরের মন্দিও কমিটির দুলাল অধিকারী বলেন,” শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মন্দির সাজসজ্জা, প্রতিমা নির্মাণ, আলোকসজ্জাসহ পূজা আয়োজনের সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা মনে করি বাঙালির শত সহস্র বছরের সমপ্রীতির বন্ধনকে অটুট রেখে একটি উৎসব মুখর পরিবেশে এবারের শারদীয় দূর্গোৎসব সম্পূর্ণ হবে।এবার শিবগঞ্জ উপজেলায় ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর শিবগঞ্জ উপজেলা একক প্রশাসনিক এলাকা থাকাকালে সেখানে ৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার মোকামতলা উপজেলা বিভক্ত হওয়ায় এবার পৃথক দুই উপজেলায় পূজার আয়োজন করা হচ্ছে। সোমবার (১২ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, দুর্গাপূজার প্রতিমা তৈরি করছেন কারিগর। তারা বলেন, “প্রতিমা তৈরির উপকরণ খড়, সুতলি, পেরেক, বাঁশ ও কাঠের দাম বেড়েছে। এতে প্রতিমা তৈরির খরচও বেড়েছে কয়েক গুণ। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় এবার অনেক বেশি ব্যয় হচ্ছে। প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ। এখন রং করার কাজ চলছে।এ দিকে পূজা সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পুর্ণ করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হযেছে। প্রতিটি পুজা মন্ডবে থাববে সিসি ক্যামেরা। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত জানান, মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। গত বছরের তুলনায় এবার পূজার খরচ অনেক বেশি। তার ভাষ্য, তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। দুর্গোৎসবে প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছেন তারা।  শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু জানান, কারিগরদের বাড়িতে ও মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। এ নিয়ে শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বছর উপজেলায় মোট ৩৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ” শিবগঞ্জ উপজেলায় ৩৯টি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। “উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম বলেন মাননীয় মন্ত্রী মীর শাহে আলমের নির্দেশক্রমে আমরা দলীয়ভাবে সভা করেছি। পুজা যাতে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয় সেইজন্য আমাদের নেতাকর্মী কাজ করবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “এবার দুই উপজেলায় মোট ৬৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। পূজা চলাকালে মণ্ডপগুলোতে নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

শেয়ার: