উত্তরকোণ

শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: “শিশুবিয়ে আর নয় কন্যা করবে বিশ^জয়” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুন্ড্রনগর সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সাইফুল ইসলাম। পরে সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার: