দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি: ফ্যামিলি কার্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে ১০ অক্টোবর শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। প্রশিক্ষণে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, দুপচাঁচিয়া সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান,স্বাগত বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা অফিস জাহিদ হাসান, আদমদীঘি উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন। এদিন প্রশিক্ষণে দুপচাঁচিয়া পৌরসভা ও আদমদীঘি সদর ইউনিয়নের ২জন সুপারভাইজার ও ২৮ জন তথ্য সংগ্রহকারী অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থী মাঝে ট্যাব বিতরণ করেন। প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড কমসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতার ও নিরপেক্ষতার সঙ্গে করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। অপরাধ করলে দলীয় লোক হলেও এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রকৃত তথ্যের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে যায়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন

