উত্তরকোণ

বগুড়ায় ফ্যামিলি কার্ডবাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ফ্যামিলি কার্ডবাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ বগুড়ায় ফ্যামিলি কার্ডবাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকালে বগুড়ার মহানগরের মালতিনগর সমাজ সেবা অফিসে প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদেও ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক বেগম মুস্তারী আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক ইফফাত তাসলিমা মুনিয়া, সহকারী পরিচালক আতাউর রহমান, শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার: