উত্তরকোণ

বগুড়ায় শিশু অধিকার দিবসে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ায় শিশু অধিকার দিবসে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোটারঃ বগুড়ায় শিশু অধিকার দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

শেয়ার: