উত্তরকোণ

সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের নারিকেল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল সরকার। তিনি পরিবার নিয়ে তেলিজানা এলাকায় শ্বশুর নুরনবীর বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িরতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন পাপ্পু। পরে গাছের সঙ্গেই তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে গাছ থেকে মরদেহটি নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার: