মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৭-২৯ নভেম্বর ০৩(তিন) দিনব্যাপী কবি সম্মেলন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সাধারণ সম্পাদক গল্পকার আব্দুর রাজজাক বকুল, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, গণ সংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য ছড়াকার আমির খসরু সেলিম, কবি মাহাবুব টুটুল ও কবি শাকিবুল শাকিল। এছাড়াও বক্তব্য রাখেন কবি কামরুজ্জামান মাসুম, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি মনসুর রহমান তানসেন, কবি শাহানূর শাহিন, কবি শুভ্রা সাহা, বাণী রাণী পাল, শাহানা পারভীন, পারভীন নাহার, বখতিয়ার হোসাইন।সভায় কবি সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কালাম আজাদকে আহবায়ক এবং ইসলাম রফিককে সদস্য সচিব করে কবি সম্মেলন উদযাপন পরিষদ গঠন করা হয়। সভায় কবিদের আবাসন, খাবার, পরিবহন, উপহার সামগ্রী, বাজেট, প্রকাশনা, ব্যানার, কবি ও কবিতার ফেস্টুন তৈরী করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক কালাম আজাদ তার বক্তব্যে বলেন-বগুড়া লেখক চক্র একটি ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন। সংগঠনের দীর্ঘদিনের সুনাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর জেলা বিবেচনা করে কবি সম্মেলন সফল করতে সবার সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। কবি সম্মেলনে একাধিক মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। কবি সম্মেলন সফল করতে তিনি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন।
উত্তরকোণ
বগুড়ায় কবি সম্মেলন ২৭-২৯ নভেম্বর

