স্টাফ রিপোটারঃ বগুড়ায় দরিদ্র ও মেধাবী শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল, ৪৮ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের আওতায় উক্ত উপকরণ বিতরণ করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও উৎসাহিত করছেন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে। এমপি রেজাউল করিম বাদশা আরও বলেন, বগুড়া সদরের সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উত্তরকোণ
বগুড়ায় শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল

