সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। সভায় রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানানো হয়।
উত্তরকোণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ দুর্গাপুজার প্রস্তুতি সভা

