গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৫অক্টোবর সোমবার সকালে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা কালিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর ছোট ভাই আব্দুর রহিম এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর বাদ জোহর গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন এবং জানাজা নামাজে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৭ আসনের মাননীয় এমপি মোরশেদ মিল্টন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল মজিদ, ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন খান সাগর, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীগন। উল্লেখ্য, মরহুম আব্দুর রহিম বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত আফজাল হোসেন সরকারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরকোণ
গাবতলীতে বিএনপিনেতা নতুনের ছোট ভাই রহিমের নামাজে জানাজা সম্পন্ন

