দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সর্বস্তরের শিক্ষক সমাজ আয়োজনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধি লক্ষ্যে, র্যালি,গুণী শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫অক্টোবর মডেল মসজিদের চত্বরে উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও শাহ মোঃ মাহামুদুন নবীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, অধ্যক্ষ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ দিন উপজেলার পর্যায়ের ৪ জন গুণী শিক্ষক প্রাথমিক স্তরে প্রধান শিক্ষক বেলাল হোসেন, মাধ্যমিক স্তুরে সিনিয়র সহকারী শিক্ষক মোসলিম উদ্দিনন, মাদ্রাসা স্তুরে সহকারী অধ্যাপক আশরাফুল আলম, কলেজ স্তরে উপাধ্যক্ষ মনোয়ারা বেগমকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

