উত্তরকোণ

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

স্টাফ রিপোর্টারঃ রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, নাটোর সাপনি সদর ফরিদপুর আমহাটি গ্রামের আশরাফুল, গাবতলী পৌর এলাকার রিফাত, নেপালতলী তেরপাখি গ্রামের মাবেজ। এসময় উপস্থিত ছিলেন উচ্চমান সহকারী শাহিনুর ইসলাম, অফিস সহকারী মিজানুর রহমান, রুহুল ইউসুফ মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: