উত্তরকোণ

বগুড়ায় মেরী সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও সংবর্ধনা

বগুড়ায় মেরী সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও সংবর্ধনা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার মুক্তা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী এবং মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই একটি সামাজিক প্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা নিহিত। মেরী সমাজ কল্যাণ সংস্থা দায়িত্ববোধ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও পরিধি আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বগুড়া গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ প্রশংসনীয়। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ বলেন, সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরী সমাজ কল্যাণ সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী বলেন, স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠনের উদ্যোগ মানুষের মধ্যে দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বাড়ায়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। জেলা বিএনপির মহিলা দলেন নেত্রী নাজমা আক্তার, শায়লা আক্তার মুক্তা, অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনসহ অন্যান্য বক্তারা সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
স্বপ্নের নিবার্হী পরিচালক জিয়াউর রহমান বলেন, মেরী সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমের অন্যতম ইতিবাচক দিক হলো-মানবকল্যাণের পাশাপাশি পরিবেশ ও সামাজিক সচেতনতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া। বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মাধ্যমে সংস্থাটি সবুজায়নে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগ্রত করছে। মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য ও পরিচালক (প্রশাসন) মোঃ আজাহার আলীসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন অংশ নেন। আয়োজকরা জানান, মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর, সবুজ ও মানবিক সমাজ গড়ে তোলাই মেরী সমাজ কল্যাণ সংস্থার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক, উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেয়ার: