গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ কৃষকদের সহায়তা ও কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করতে গতকাল বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার গাবতলী উপজেলা অডিটোরিয়ামে মহিষাবান ব্লকে কৃষক কার্ড প্রণোদনা বিতরণ উদ্বোধন করলেন প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিলটন, মহিলা সংরক্ষিত আসন( বগুড়া ও জয়পুরহাট এলাকা) মাননীয় এমপি সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম মোস্তফা, বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও কৃষকগণ প্রমূখ। উল্লেখ্য, গাবতলী উপজেলার মহিষাবান ব্লকে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ২,২২৯ জন কৃষক প্রণোদনার অর্থ পাবেন। প্রত্যেক কৃষককে দেওয়া হবে ২,৫০০ টাকা করে। সে হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মোট ৫৫ লাখ ৭২ হাজার ৫০০ টাকা প্রণোদনার অর্থ বিতরণ করা হবে।
উত্তরকোণ
গাবতলীতে কৃষক কার্ড প্রণোদনা বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

