ফজলার রহমান (গাইবান্ধা) থেকে ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যাপারে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন ব্যাপারে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সাতাশ সালের জানুয়ারি থেকে তারা নির্বাচনগুলো শুরু করতে চায় এবং জুন মাস নাগাদ তারা শেষ করবে।এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ আমরা রেখেছি। আপনাদের মাধ্যমে গাইবান্ধা জেলাবাসী এবং জাতিকে আমরা জানাতে চাই যে নির্বাচনের কোন কলঙ্ক বিএনপির সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাড়ে নেবেন না। এই কারণে আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনগুলি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং দল নিরপেক্ষভাবে করর জন্য প্রশাসনকে যতটুকু সহায়তা করার জন্য সরকার করবে এবং নির্বাচনকমিশনকে যতটুকু সহযোগিতা করবার প্রয়োজন আমরা করব। পাশাপাশি নির্বাচন কমিশন এই নির্বাচনগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য করবার জন্য যদি সেনাবাহিনী ও চাই সরকারের পক্ষ থেকে প্রয়োজনে আমরা সেনাবাহিনী মোতায়েন করে হলেও এই নির্বাচনগুলি একদম জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি যাতে নির্বাচিত হয়ে আসতে পারে এ ব্যাপারে যতটুকু সহায়তা করার প্রয়োজন আমরা করব। বৃহস্পতিবার (১লা অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গাইবান্ধা জেলার আইন-শৃঙ্খলা মাদক উন্নয়ন থেকে শুরু করে সার্বিক বিষয়ে প্রশাসন জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মী এবং আপনাদের সহযোগিতা নিয়ে গাইবান্ধাকে মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য যেটুকু করার প্রয়োজন আমি করব ইনশাল্লাহ।সারা দেশের মানুষের অখন্ড সমর্থন নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সাথে সরকার গঠন করেছে। আমরা উত্তরাধিকার সূত্রে এই সরকার কিছু সমস্যা পেয়েছে। এই সমস্যার মধ্য উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা, জ্বালানি সমস্যা। এই সমস্যাগুলি আমাদের নোটিশে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির সামনে জনগণ সাময়িক অসুবিধার জন্য আমরা জাতির সামনে দুঃখ প্রকাশ করেছি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সহসাই এই সমস্যাগুলোর সমাধানের আওতায় চলে আসবে। প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা উপজেলা ইউনিয়ন এর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
নির্বাচনের কোন কলঙ্ক বিএনপির সরকার ঘাড়ে নেবেন না-মীর শাহে আলম

