উত্তরকোণ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কাহালুতে র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কাহালুতে র‌্যালী ও আলোচনা সভা

কাহালু(বগুড়া) প্রতনিধিঃি “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস/২৬ উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা কার্যালয়ের আযোজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নিবার্হী অফিসার মলিহা খানম।
কাহালু উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবৃদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মাহবুব হাসান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু মডেল প্রেসক্লাব সভাপতি এম এ কাদের, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, সমাজসেবা অফিসের সাবেক ইউনিয়ন কর্মী আফতাব হোসেন, সমাজসেবা অফিসের সাবেক কর্মচারী ভুপেন্দ্রনাথ পাল প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএরপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা পল্লী উয়ন্নয় অফিসার রেজাউল করিম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ বীরমুক্তিযোদ্ধা, প্রবীন ব্যক্তিবর্গ,অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও স্থানীয় সাংবাদিকগণ উস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রবীন ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর মাঝে উিপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার: