সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশেষ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন শেখের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজসেবক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল খালেক পাটওয়ারী বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই তাঁদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উত্তরকোণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

