উত্তরকোণ

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তৃতীয় থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনে ( মাউসির) সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে বগুড়াতে মানববন্ধন করেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। বুধবার সকাল ১১ টায় শহরে প্রাণকেন্দ্র সাতমাথায় এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, লেখাপড়া কোন জুয়া নয় যে লটারি করবে। মেধা যাচাইয়ে ভর্তি পরিক্ষা হওয়া উচিত। মেধা যাচাইয়ে পরিক্ষার মাধ্যমে মূল্যায়ন হোক তাহলে ভাল শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে পরিবেশও ভাল হবে। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা যাচাই করে ভালো বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। কিন্তু লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে, যা কোমলমতি শিক্ষার্থীদের মনোবল ভেঙে যেতে পারে । আন্দোলনরত অভিভাবকদের দাবি, সরকারি স্কুলে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে। পাশাপাশি সমগ্র ভর্তি প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান তারা।

শেয়ার: